স্টার্টআপদের সহায়তায় ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’ উদ্যোগ মাইক্রোসফটের
এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’ উদ্যোগ চালু করেছে মাইক্রোসফট ফর স্টার্টআপস। ভারতে এ উদ্যোগের সফলতার পরে বাংলাদেশে এ উদ্যোগ চালু করা হলো। ভারতে ছয়টি প্রদেশ থেকে মাত্র ৫৬টি স্টার্টআপ ইমার্জ এক্স কর্মসূচির জন্য নির্বাচিত হয়, যেখানে ১৫ হাজারের বেশি স্টার্টআপ রয়েছে। ইমার্জ এক্স বিজয়ীদের বৈশ্বিক বাজারে প্রবেশ সংক্রান্ত নানা সুবিধা দেয়া হয়; যার মধ্যে রয়েছে: বিশ্বের শীর্ষস্থানীয় মেন্টরদের নিয়ে ফাউন্ডার বুটক্যাম্প, বিনিয়োগ প্রাপ্তির সুযোগ, মেন্টরশিপ এবং আজুর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সহায়তা।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচনে উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ আয়ের অর্থনৈতিক সমৃদ্ধির দেশগুলো তাদের পিয়ারের তুলনায় গবেষণা ও উন্নয়নে তিন গুণ বেশি বিনিয়োগ করে।
উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিত করতে, ভবিষ্যতে সত্যিকার অর্থেই যেসব স্টার্টআপের বৈশ্বিক বিস্তৃতির সম্ভাবনা রয়েছে সে প্রযুক্তি বিষয়ক স্টার্টআপগুলো খুঁজে বের করতে এবং সহায়তায় মাইক্রোসফট সরকার ও খাতসংশ্লিষ্ট অংশীদারদের সাথে কাজ করবে।
এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপগুলোর জন্য সহায়তামূলক ইকোসিস্টেম তৈরিতে মাইক্রোসফটে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মতো উদীয়মান বাজার বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির মধ্যে অবস্থান করে নিবে, এক্ষেত্রে ইনোভেটর, ডিসরাপটর এবং ফার্স্ট-মুভার হিসেবে স্টার্টআপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’র মাধ্যমে এ অঞ্চলে স্টার্টআপগুলোর ডিজিটাল উদ্ভাবন ত্বরাণ্বিত করার সুযোগ করে দিবো।’